চারে ব্যাটিংয়ের কারণ দেখেন না তামিম

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:২৮ পিএম

ক্যারিয়ার-জুড়ে ব্যাট করলেন ওপেনে। এখন শুনতে হচ্ছে চারে খেলা ভালো। তামিম ইকবালের তাই বিরক্তি প্রকাশে বাধল না। কাল চারে খেলার প্রশ্ন শুনে সরাসরি বলে দিলেন, ‘প্রশ্নটাই স্টুপিড’। পাশাপাশি ওপেনেই যে সফল হয়েছেন তাও মনে করিয়ে দিলেন তামিম। 

একদিন আগে ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে প্রশ্ন ছিল অভিজ্ঞদের ব্যাটিং অর্ডার বদল করা নিয়ে। লিটন দাশকে ওপরে খেলার সুযোগের কথাতেই এমন প্রশ্ন আছে। যেহেতু লিটন ওপেনার তাই সিডন্স ওপেনার হিসেবে অভিজ্ঞ হিসেবে ওপেনার তামিমকেই নিচে নামার কথা ভেবেছেন। জানিয়েছেন তামিমকে চারে খেলানো গেলে ভালো হতো। এর জবাবে ক্ষোভ ঝেরে তামিম বলেন, ‘আপনার কাছে কি মনে হয় আমি ওপেন করা বেটার নাকি চার নম্বরে? আমি জানি না যে প্রশ্নটা করেছে তার মাথার মধ্যে কী আছে না আছে। আমার কোনো ধারণা নেই। প্রশ্নটা স্টুপিড ছিল আমি মনে করি।’

 ক্যারিয়ারে ১২৮ ইনিংসে মাত্র একবার ৫ নম্বরে নেমেছিলেন তামিম। বাকি ১২৭ ইনিংসে তিনি যে সফল তা মনে করিয়ে বলেন, ‘আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখি না। আমার ক্রিকেট ক্যারিয়ারে গত সতেরো বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি এবং যথেষ্ট ভালোও করছি। সুতরাং, চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই।’॥

×
সর্বশেষ সর্বাধিক পঠিত