প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৫২৮তম সভায় সর্বসম্মতভাবে তানজিল চৌধুরীকে আগামী দুই বছরের (২০২২-২৪) জন্য চেয়ারম্যান পুনর্নির্বাচিত করেছে।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতের সঙ্গে সংযুক্ত একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান, যা ৪৩ বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। তানজিল অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ডিসটিংশন প্রাপ্ত হয়ে বিএ (অনার্স) সম্পন্ন করেন। তিনি বিশ্বখ্যাত কিংস কলেজ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন।
তানজিল চৌধুরী ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পূর্বের সিডিসি গ্রুপ পিএলসির একজন উপদেষ্টা। তিনি দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচিত পরিচালক ছিলেন। তিনি ২০১৪ থেকে ’১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
