নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : তাজুল

আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:১১ এএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রবিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি অনেক জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা করছি। সরকার নানাভাবে এ সমস্যা সমাধানে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘দেশ অর্থনীতির সব সূচকে অনেক এগিয়েছে। স্বাধীনতার পর মাথাপিছু আয় ছিল ১২৫ ডলার। এখন এটি বহুগুণ ছাড়িয়ে গেছে। আগে খাদ্যের চরম অভাব ছিল। এখন সেটি নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।’

মন্ত্রী বলেন,  ‘দেশের প্রবৃদ্ধি বাড়ে সব মানুষের অংশগ্রহণে।’ এবারের বাজেটেও জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত