শাহরুখ-ক্যাটরিনার করোনা শনাক্ত

আপডেট : ০৬ জুন ২০২২, ১১:৩১ এএম

বলিউড অভিনেতা শাহরুখ খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে বলে জানিয়েছে এনডিটিভি।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও করোনা সংক্রমিত হয়েছেন। এ কারণে তিনি আইফা-২০২২ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এই অনুষ্ঠানে তার স্বামী ভিকি কৌশলকে সেরা অভিনেতার দেওয়া হয়।

শাহরুখ খানের দ্রুত করোনা মুক্তি কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রবিবার তিনি টুইট করেন, আমাদের ব্রান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের করোনা শনাক্ত হয়েছে। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। সুস্থ হোন শাহরুখ! যত দ্রুত সম্ভব চাঙ্গা হোন!

সম্প্রতি সময়ে বেশ কয়েকজন বলিউড তারকা করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়ে গেছে।

গত শনিবার অভিনেতা কার্তিক আরিয়ানের করোনা শনাক্ত হয়। তার এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হওয়ায় অক্ষয় কুমারকে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া বাতিল করতে হয়েছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত