মেসির পারফরম্যান্সে মুগ্ধ কোচ স্কালোনি, ‘আমি জানি না আসলে কী বলা উচিত। আমার মনে হয় সে রাফায়েল নাদালের মতো। এর বাইরে আমি কী বলতে পারি! তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ বাকি নেই। বিশেষ করে সে মাঠে যা করে। এগুলো সত্যিই অনন্য এবং এটি আমার জন্য অনেক বড় স্বস্তির যে তাকে দলে পাচ্ছি। অনুশীলন করাচ্ছি। তার আচরণ ও জার্সির (আর্জেন্টিনার) প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।’ মেসিকে শুধু আর্জেন্টিনার নয় বিশ্বের ঐতিহ্য বলছেন স্কালোনি। ‘আমি মনে করি ও শুধু আর্জেন্টিনার সম্পদ নয়, সারা বিশ্বের ঐতিহ্য। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করব। তাই আমি চাই সে খেলতে থাকুক। শুধুই তাকে ধন্যবাদই জানাতে পারি আমি।’
এদিকে, অসাধারণ এক ম্যাচ খেলার পর লিওনেল মেসি বলেছেন, অর্জনে ভরপুর মৌসুমটি তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবে। ইন্সটাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমরা মৌসুমটা এর চেয়ে ভালোভাবে শেষ করতে পারতাম না। আমরা ফিনালিসিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতিতে আরেকটি দারুণ ম্যাচ খেললাম। যারা স্টেডিয়ামে এসেছেন এবং দূর থেকে আমাদের সমর্থন দিয়েছেন তাদের আবারও ধন্যবাদ। আমরা কয়েকদিন বিশ্রাম নেব এবং খুব শিগগিরই ফিরে আসব।’
আর্জেন্টিনার এখন আর কোনো ম্যাচ নেই। ব্রাজিলের সঙ্গে স্থগিত থাকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি হবে ২২ সেপ্টেম্বর। তার আগে মেসিদের (পিএসজির) নতুন লিগ মৌসুম শুরু হবে ৬ আগস্ট থেকে। ইন্টারনেট
