পর্তুগালের বিপক্ষে ড্র করার পর চেক প্রজাতন্ত্রের সঙ্গেও কোনোরকমে ড্র (২-২) করল স্পেন। প্রাগে রবিবার ম্যাচের মাত্র ৪ মিনিটে স্পেন রক্ষণে বোঝাপড়ার মারাত্মক ভুলে ইয়াকুব পেশেক গোল করে চেকদের এগিয়ে দেন। অফসাইড ফাঁদ ফেলতে গিয়ে ব্যর্থ হয় স্পেন। গোটা প্রথমার্ধে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও স্পেনের পাসিং ফুটবল কার্যত অত্যন্ত মন্থর এবং অকার্যকর ছিল। তবে স্পেনের হয়ে তরুণ গাভি আবারও নজর কাড়েন। প্রথমার্ধের ইনজুরি সময়ে এক চোখ ধাঁধানো ফিনিশে তিনিই স্পেনকে ম্যাচে ফেরান। এই গোল করে গাভি স্পেনের সর্বকালের সর্বকনিষ্ঠ (বয়স ১৭ বছর ৩০৪ দিন) আন্তর্জাতিক গোলদাতা হয়ে যান। আগের রেকর্ডটি ছিল সতীর্থ আনসু ফাতির (১৭ বছর ৩১১ দিন)। ইন্টারনেট
