বগুড়ায় বনি হত্যা

জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:৩৪ এএম

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি হত্যাকা-ে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, মিছিল-সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়। বক্তারা অনতিবিলম্বে বনি হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জোরালো দাবি জানান।

গত শুক্রবার বিকেল ৬টার দিকে শহরের কলোনিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া সরকারি পলিটেকনিকের কম্পিউটার টেকনোলজির পঞ্চম পর্বের শিক্ষার্থী বনি নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত