চাকরি

আপডেট : ০৭ জুন ২০২২, ১১:৩০ পিএম

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাসিসটেন্ট ম্যানেজার (ফাইন্যান্স) মোট ৪ জন। কমার্স/ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ ডিগ্রিধারী।

গ্রেডিং পদ্বতিতে জিপিএ-৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ-৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম: ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৫১০০০ টাকা।

সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) ২৩ জন।

ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল/সিভিল/কম্পিউটার/পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ-৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৩৯০০০ টাকা।

অ্যাসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার ২ জন। ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা। বেতনক্রম: ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ২৩০০০ টাকা। অ্যাসিসটেন্ট লাইনম্যান ১২ জন।

এসএসসি বা সমমান পাস এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা অথবা অষ্টম বা সমমান পাস এবং সমকাজে ৫ বছরের অভিজ্ঞতা। অবশ্যই এবিসি লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ২৩০০০ টাকা।

স্পেশাল গার্ড ২ জন। অবসরপ্রাপ্ত কনস্টেবল বা সিপাহী এবং সমকাজে ৮ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ১৮০০০ টাকা।

২৪ মে ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলাতেও বয়স সর্বোচ্চ ৪০ বছর।

ডেসকোর এই  (www.cpa.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনের নির্ধারিত ফরম ও লিংক।

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুন ২০২২ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ডেসকোর ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, ২২/বি, ফারুক সরনি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত