ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড
পদ ও যোগ্যতা : জুনিয়র-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অ্যাডমিন) ৪ জন। এইচআর অথবা ম্যানেজমেন্ট বা সমজাতীয় যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংেরজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম : ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৩৯০০০ টাকা। জুনিয়র-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং (ফাইন্যান্স) ৬ জন। কমার্স/ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ ডিগ্রিধারী। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৩.৫ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা সমমান ফল গ্রহণযোগ্য নয়। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা আবশ্যক। বেতনক্রম: ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ৩৯০০০ টাকা। সাবস্টেশন অ্যাটেনডেন্ট ৭ জন। বিজ্ঞানে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা। বেতনক্রম: ডেসকোর পে-গ্রেড এবং কমপেনসেশন প্যাকেজ অনুসারে মাসিক বেসিক সেলারি ২৪০০০ টাকা। ২৪ মে ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায়ও বয়স সর্বোচ্চ ৪০ বছর। ডেসকোর এই www.cpa.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনের নির্ধারিত ফরম ও লিংক। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুন ২০২২ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ডেসকোর ওয়েবসাইট থেকে। যোগাযোগ : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, ২২/বি, ফারুক সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের জন্য প্রভাষক ১ জন। ফার্মেসি বিষয়ে বি.ফার্ম স্নাতক (সম্মান) এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এমফার্ম। সব পরীক্ষায় ১ম বিভাগ বা সমমান ফল থাকতে হবে। উচ্চতর ডিগ্রিধারী অগ্রাধিকার। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১৪ জুন ২০২২। বিস্তারিত তথ্য জানা যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও রেজিস্ট্রারের দপ্তর থেকে।
সূত্র : কালের কণ্ঠ, ২৪ মে ২০২২, পৃষ্ঠা ১১
