শেষ হলো জলকিরণের শুটিং, চলছে সম্পাদনা

আপডেট : ০৯ জুন ২০২২, ০৫:৩০ পিএম

টানা ২ লটে শুটিং শেষ হয়েছে এইচ আর হাবিব পরিচালিত জলকিরণ ছবির। প্রযোজনা সূত্রে জানা গেছে ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় এক মাসের কাছাকাছি শুটিং হয়েছে ছবিটির। প্রথমে বান্দরবানের গহীণ অরণ্য, পদ্মা নদীর পাড়সহ গত এপ্রিল মাসে শুরু হয় জলকিরণ ছবির শুটিং।  মানিকগঞ্জের ফিল্ম ভ্যালি রিসোর্টে ইনডোর শুটিং এর মাধ্যমে শেষ হয় জলকিরণ।

ছবির গল্প এবং শুটিং প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব জানান, গল্পে আমাদের প্রচলিত বিজ্ঞানের বাইরে অ্যাডভান্স সায়েন্স এর ভিত্তি এই ছবির গল্প। একটি আবিষ্কার পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দেয়। ফলে মানুষের নিকট কৌশলগত দায়বদ্ধতা, বাধ্যবাধকতা থাকে না। মানুষেরা সকল বেড়াজাল ছিন্ন করে সামনে এগিয়ে যায় অন্যরকম দিকে। জলকিরণ ছবির শুটিং ও তাই করতে হয়েছে অপ্রচলিত লোকেশন বেছে বেছে।

‘ছিটমহল’খ্যাত নির্মাতা এইচ আর হাবিবের তৃতীয় ছবি জলকিরণ। কমন হোম এটাচার এবং কে এফ বেঙ্গল (আর এন্ড ডি) যৌথভাবে ছবিটির প্রযোজনা করছে।

‘জলকিরণ’ বিজ্ঞান কল্পকাহিনীর এই ছবিতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নওশাবা, রাশেদ মামুন অপু, এইচ আর হাবিব, সুমিত সেনগুপ্ত, সায়মা স্মৃতি, সুবর্ণা মজুমদার, সঞ্চিতা দত্ত, শাহেলা আক্তার, আনোয়ার শাহী, সৌরভ ফারসি প্রমুখ।

ছবিটির পোস্ট প্রোডাকশন হচ্ছে দেশের বাইরে। জলকিরণ ছবির কারিগরি উপদেষ্টা হিসেবে সহায়তা দিচ্ছেন হলিউডে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বিশিষ্ট প্লাজমা বিজ্ঞানী মুশফেক রশীদ। ছবিটি দর্শকেরা শিগগিরই দেখতে পাবেন বলে নির্মাণ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত