প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সেই ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মমার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকরী ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানবো।
1. Earn a living
মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থ উপার্জন
Examples
a. She’s financially independent. She can earn her own living.
সে অর্থনৈতিকভাবে স্বাধীন। সে তার জীবনধারণের মৌলিক চাহিদা নিজেই পূরণ করতে পারে।
b. I have to work very hard to earn my living.
আমাকে আমার জীবনধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
c. Earning a living seems hard for single moms.
একাকি একজন মায়ের জন্য জীবনধারণের জন্য অর্থোপার্জন খুব কঠিন।
2. Money doesn’t grow on trees.
টাকা গাছে ধরে না। এই বাগধারার মর্মার্থ হলো, অর্থ উপার্জনের জন্য যেহেতু কঠোর পরিশ্রম করতে হয় তাই সতর্কতার সঙ্গে ব্যয় করা উচিত।
Examples
a. I wanted to have a new car but then I changed my mind because my old car was still in good condition. My mom always reminds me that money doesn’t grow on trees.
আমি নতুন গাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু পরে মত বদলালাম কারণ আমার পুরনো গাড়িটি এখনো ভালোই আছে। আমার মা আমাকে প্রায়ই মনে করিয়ে দেন, টাকা গাছে ধরে না।
b. I can’t believe that you would spend your full salary on this silly tour. Money doesn’t grow on trees, you know!
আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, তুমি তোমার পুরো বেতন এই ট্যুরের পেছনে খরচ করবে। টাকা কিন্তু গাছে ধরে না!
c. Parents must teach their kids that money doesn’t grow on trees.
বাবা-মাকে অবশ্যই তাদের সন্তানকে বোঝাতে দিতে হবে যে, টাকা গাছে ধরে না।
3. Pour money down the drain
টাকা পানিতে ফেলা। টাকার অপচয় করা, অজান্তেই এমন খাতে বিনিয়োগ করা যেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা নেই।
Examples
a. This second-hand fridge isn’t working well. Buying it is just pouring money down the drain.
এই ব্যবহৃত ফ্রিজটি ভালো কাজ করছে না। এটা কিনে টাকা পানিতে গেল।
b. You’re pouring money down the drain. What a waste! We never use cookers in our home. We never cook.
তুমি টাকা পানিতে ফেলছ। কী অপচয়! আমরা কখনো রান্নার পাত্র ব্যবহার করি না। আমরা কখনো রান্না করি না।
c. Don’t pour money down the drain by buying that low-quality computer. It’s going to break soon.
নিম্নমানের কম্পিউটার কিনে টাকা পানিতে ফেলো না। এটা দ্রুত নষ্ট হয়ে যায়।
