ক্রয়ক্ষমতা বাড়ানো মূল চ্যালেঞ্জ সুরক্ষা পাবে স্থানীয় শিল্প

আপডেট : ১০ জুন ২০২২, ১২:৫৪ এএম

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব ঘাটতি ও অর্থায়নের মতো বিষয়গুলোকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছে শীর্ষ এই দুই সংগঠন।

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট ‘উন্নয়ন ও কল্যাণমুখী’ বলেছে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফেডারেশন ভবনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারলে বাজেট ঘাটতি সহজে পূরণ করা যাবে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারলে বাজেট ঘাটতি সহজে পূরণ করা যাবে।

জসিম উদ্দিন আরও বলেন, আমাদের কিছু দাবি আছেআগামী শনিবার সেগুলো বিস্তারিত তুলে ধরব। সকল রপ্তানি খাতের উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ করা হয়েছে। এটা কমানোর দাবি করছি।

অন্যদিকে ডিসিসিআই তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রাক্কলিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে হলে করজাল পর্যায়ক্রমে বৃদ্ধি করা, কর কাঠমোর অটোমেশন, যৌক্তিক রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ ও সরকারি ব্যয়ে সামঞ্জ্যসতা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের ঘাটতির কারণে স্থানীয় ব্যাংকিং ও অন্যান্য বৈদেশিক খাত থেকে অর্থ সংস্থানের ওপর নির্ভরতা তৈরি করতে পারে। ঢাকা চেম্বার মনে করে, বাজেটের আকার বাড়ানোর চাইতে পরিকল্পিত, সময়োপযোগী, ব্যয় কার্যক্রমে দক্ষতা অর্জন এবং বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন একান্ত অপরিহার্য।

করপোরেট কর হ্রাসের ক্ষেত্রে, তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন ১০ শতাংশের বেশি আইপিওর মাধ্যমে বাজারে ছাড়া এবং লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সর্বমোট ১২ লাখ টাকা পর্যন্ত নগদ ব্যয় ও বিনিয়োগ ছাড়া সব ধরনের লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন না করলে লিস্টেড কোম্পানির ২৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা করা প্রয়োজন। স্থানীয় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আরও বেশি হারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য পর্যায়ক্রমে বিদ্যমান করপোরেট কর হ্রাস করা প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার।

বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের ওপর নতুন করে করের বোঝা আরও না বাড়িয়ে, করজাল বৃদ্ধির জন্য ঢাকা ও চট্টগ্রামের বাইরে অন্য জেলাগুলোর আয়করদাতার সংখ্যা বৃদ্ধির ওপর জোর দেওয়া প্রয়োজন। ব্যক্তিশ্রেণির আয়করে ন্যূনতম সীমা অপরিবর্তিত না রেখে তা বৃদ্ধি করা প্রয়োজন।

আরও বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার ও পরিচালন ব্যয় দুটোই বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে রাজস্ব সংগ্রহ কাক্সিক্ষত হারে বৃদ্ধি না পেলে সরকারের ব্যাংকনির্ভরতা আর্থিক খাতকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি করবে। এমন বাস্তবতায় আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাংক ঋণ ও অন্যান্য খাতে যেমনসঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের পরিমাণ এবং সুদের হারের মধ্যে ভারসাম্য রাখার আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।

বাজেটে বেসরকারি খাত থেকে ২৪ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ প্রাপ্তির প্রাক্কলন করা হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, এটা বাস্তবায়নে বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের গতি আশাব্যঞ্জক নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত