জাতীয় বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : নির্বাহী প্রকৌশলী ১ জন। ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি এবং সহকারী প্রকৌশলী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩৫-৪৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সবগুলো পদের বেলাতে ১৫ জুন ২০২২ অনুসারে বয়স নির্ধারণ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই (jobs.nu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১৫ জুন ২০২২ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd) থেকে।
বাংলাদেশ ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
পদ ও যোগ্যতা : পল্লী সঞ্চয় ব্যাংকের জন্য সিনিয়র প্রিন্সিপাল অফিসার ২৪ জন। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি পাস অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট পদে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। সিস্টেম এনালিস্ট ১ জন। কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি পাস অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সহকারী সিস্টেম এনালিস্ট পদে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। প্রিন্সিপাল অফিসার ১০১ জন। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি পাস অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট পদে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা। ১ মে ২০২২ তারিখে তিন পদের ক্ষেত্রেই বয়স সর্বোচ্চ ৪০ বছর। বাংলাদেশ ব্যাংকের এই erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ জুন ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
