গৃহবধূকে এসিড নিক্ষেপ

আপডেট : ১১ জুন ২০২২, ০২:১১ এএম

দোয়ারাবাজার উপজেলায় এক গৃহবধূর (৩৫) শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খুশিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসী। বাড়িতে তিন ছেলেমেয়ে ও শাশুড়িকে নিয়ে থাকেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ঘরের পাশের নলকূপ থেকে পানি আনতে গেলে এসিড নিক্ষেপের শিকার হন। এ সময় এক ব্যক্তি এসিড নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

গৃহবধূর ছোট ভাই জানান, তার বোনের মুখ ও শরীরের বাম পাশ এসিডে ঝলসে গেছে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল জানান, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখান থেকে এসিডের খালি বোতলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত