প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত হয় শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. Born with a silver spoon in your mouth
ধনী পরিবারে জন্মগ্রহণ করা
Examples
a. He was born with a silver spoon in his mouth, so he has never known what hard work is.
সে রুপার চামচ মুখে নিয়ে জন্মেছে তাই জানে না পরিশ্রম কী।
b. Those who were born with a silver spoon in their mouth need to learn how to use money economically.
যারা রুপার চামচ মুখে নিয়ে জন্মেছে টাকা কীভাবে ব্যয় করতে হয় তাদের তা শেখা প্রয়োজন।
c. Although she was born with a silver spoon in her mouth, she lives a very modest life
যদিও সে রুপার চামচ মুখে নিয়ে জন্মেছে তবু সে খুব সাধারণ জীবনযাপন করে।
2. To sleep on it
কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনার জন্য যথেষ্ট সময় নেওয়া
Examples
a. She must sleep on it before making a final decision.
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবশ্যই চিন্তাভাবনার জন্য যথেষ্ট সময় নিতে হবে।
b. Where should we go for vacation? Let’s sleep on it and decide tomorrow.
অবকাশ যাপনে আমরা কোথায় যেতে পারি? চলো আমরা যথেষ্ট সময় নিই এবং আগামীকাল সিদ্ধান্ত নিই।
c. You don’t have to accept my proposal now, just sleep on it and tell me later
এখনই আমার প্রস্তাব তোমাকে গ্রহণ করতে হবে না। ভাবনাচিন্তার জন্য যথেষ্ট সময় নাও এবং পরে আমাকে জানাও।
3. Know someone like the back of your hand
হাতের উল্টো পিঠের মতো চেনা, কাউকে গভীরভাবে জানা
Examples
a. I know Shakespeare’s poems like the back of my hand.
শেকসপিয়ার কবিতা আমি আমার হাতের উল্টো পিঠের মতো জানি।
b. You should know the periodic table like the back of your hand because it will be on the test tomorrow.
পর্যায় সারণি তোমার জানা উচিত হাতের উল্টো পিঠের মতো, কারণ এর ওপরেই আগামীকাল পরীক্ষা হবে।
c. She knows the lyrics to this song like the back of her hand
এই গানের কথা সে জানে তার হাতের উল্টো পিঠের মতো।
