জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.এইচ.এম সাদৎ আদিলের বড় ছেলে শামসুল আরেফিন সাদ গত ৯ জুন থেকে নিখোঁজ। সাদের বয়স ১৫ বছর ৮ মাস, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে সাভার সেনাপাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির ছাত্র। কাউকে না জানিয়ে সাদ গত ৯ জুন সকাল সাড়ে ৬ টায় বাসা থেকে বের হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন, ফেইসবুক ও মেসেঞ্জার বন্ধ। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৯১৭) করা হয়েছে।
সাদের সন্ধান পেলে ০১৮২২৯২৪৬৯০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
