অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটির সভা

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:৩৪ এএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেনাবাহিনীপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সভায় বিস্তারিত আলোচনা শেষে যেসব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে, যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে ০৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ২০ জুলাই থেকে ০২ আগস্ট পর্যায়ক্রমে বার্মিংহাম গমন করবেন। ০২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশে বার্মিংহাম ত্যাগ করবেন। তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ০৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যায়ক্রমে কোনিয়া গমন এবং ১২ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশে কোনিয়া ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত