Learning English

আপডেট : ১২ জুন ২০২২, ১১:১৩ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. As easy as pie/ A piece of cake

সহজলভ্য, সহজে অর্জন করা যায় এমন দ্রব্য। বাংলায় অনুরূপ একটি বাগধারা রয়েছে, ছেলের হাতের মোয়া। ছোট ছেলের হাত থেকে মোয়া কেড়ে নেওয়া সহজ, তাই কোনো কাজ সহজে করা সম্ভব বোঝাতে ‘ছেলের হাতের মোয়া’ বাক্যাংশ ব্যবহৃত হয়।

Examples

a. This math problem is as easy as pie.

এই গাণিতিক সমস্যার সমাধান অত্যন্ত সহজ।

b. This task might seem hard but it is actually a piece of cake.

এই কাজ কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে খুবই সহজ।

c. Learning how to drive is a piece of cake.

গাড়ি চালানো শেখা খুব সহজ।

2. Take it easy

ধাপে ধাপে কোনো কাজ সমাধা করা, উত্তেজিত না হওয়া বা শান্ত থাকা

Examples

a. It was just a misunderstanding; take it easy and let it go.

এটা একটা সামান্য ভুল বোঝাবুঝি; শান্তভাবে নাও এবং ঝেড়ে ফেলো।

b. Just take it easy at work; we are not in a rush.

শান্তভাবে ধাপে ধাপে কাজ করো; আমাদের কোনো তাড়া নেই।

3. To get the ball rolling

কোনো কিছু শুরু করা

Examples

a. Lunch break is over; let’s get the ball rolling again.

দুপুরের খাবারের বিরতি শেষ হয়েছে; চলো আবার কাজ শুরু করা যাক।

b. We’re back to school, let’s get the ball rolling

আমরা আবার স্কুলে ফিরেছি, চলো আবার শুরু করা যাক।

c. The weekend is over; let’s get the ball rolling at work.

সপ্তাহান্ত শেষ হয়েছে; চলো আবার কাজ শুরু করা যাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত