মহানবীকে অবমাননা

কুয়েতে বিক্ষোভ করা প্রবাসীদের ফেরতের নির্দেশ

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:৩০ এএম

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে কুয়েতের ফাহাহিল এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এরপর তাদের ফেরত পাঠাতে বলা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর ফাহাহিল এলাকায় এই বিক্ষোভ হয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

তবে বিক্ষোভকারীদের মধ্যে বাংলাদেশি আছে কিনা সে বিষয়ে সংবাদমাধ্যমটি কিছু জানায়নি। কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।

কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।

সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতা অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত