বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রবিবার ‘আইডেন্টিফিকেশন অব ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি অ্যান্ড ক্রিটিক্যালিটি ইন্ডিকেটর ফর রুরাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক অর্ধদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্স লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) ও এশিয়ান ডিজাস্টার প্রিপারডনেস সেন্টার (এডিপিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক এ কে এম লুৎফর রহমান। কর্মশালায় এলজিইডির সড়ক ও সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং জটিল সূচকগুলো চিহ্নিতকরণের জন্য বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
