Learning English

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৪১ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Twenty-Four/Seven (24/7)

সেবার দরজা সব সময় খোলা থাকা, সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা সেবা দেওয়ার ব্যবস্থা

 

Examples

a. Elegant is a twenty-four seven convenience store.

এলিগ্যান্ট সপ্তাহের সাত দিন চব্বিশ ঘণ্টার সেবা প্রদানের দোকান।

b. I’m available 24/7, so you can call me anytime.

আমাকে তুমি সব সময় পাবে, ফলে তুমি যেকোনো সময় যোগাযোগ করতে পারো।

c. The emergency room is open 24/7

জরুরি প্রয়োজনের কক্ষ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা।

2. Once and for all

শুধু একবার কোনো কাজ করা বা এককালীন কোনো কাজ করা, চূড়ান্তভাবে কোনো কাজ করা

Examples

a. Pay for this service once and for all..

এ সেবার সেবামূল্য এককালীন এবং চূড়ান্ত।

b. Get vaccinated once and for all to cure this disease.

এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য একটি টিকা নাও।

c. He needs to act once and for all.

তাকে শেষবারের মতো কাজটি করতে হবে।

3. To make the best of

খারাপ কোনো অবস্থারও ইতিবাচক ব্যবহার, কোনো কিছুর সর্বোচ্চ ব্যবহার

Examples

a. Stop complaining and just make the best of the free trip.

অভিযোগ করা বন্ধ করো এবং বিনা খরচে ঘোরার সুযোগটির সর্বোচ্চ কাজে লাগাও।

b. She is the most positive person I’ve ever known, she can make the best of even in the worst situations.

আমার দেখা সবচেয়ে ইতিবাচক ব্যক্তি হলো সে, সবচেয়ে খারাপ অবস্থারও সে সর্বোচ্চ ব্যবহার করতে পারে।

c. Because we can’t change anything now, try to make the best of it.

আমরা যেহেতু এখন কিছুই পরিবর্তন করতে পারব না, তাই চেষ্টা করতে পারি একে ইতিবাচকভাবে কাজে লাগাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত