ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিস এর জন্য প্রভাষক ২ জন। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর অথবা পুরকৌশল বিষয়ে স্নাতকসহ পানি ও বন্যা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর অথবা চিকিৎসা বিজ্ঞানে স্নাতকসহ জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর। সব পরীক্ষায় ১ম বিভাগ বা সমমান ফল থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা উচ্চতর ডিগ্রিধারী অগ্রাধিকার। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। পরিচালক, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১৬ জুন ২০২২। বিস্তারিত তথ্য জানা যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরিচালকের দপ্তরে।
সূত্র : কালের কণ্ঠ, ২৪ মে ২০২২, পৃষ্ঠা ১১
জাতীয় বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ইলেকট্রিশিয়ান ২ জন। এসএসসি বা সমমানের পাস এবং সি লাইসেন্সধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কুক ১ জন। অষ্টম বা সমমানের পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ডেচপাচ রাইডার ২ জন। এসএসসি পাস এবং মোটরসাইকেল চালনায় দক্ষ। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। সহকারী কুক ১ জন। অষ্টম বা সমমানের পাস এবং তিন বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। অফিস সহায়ক ৪ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। সবগুলো পদের বেলাতে ১৫ জুন ২০২২ অনুসারে বয়স নির্ধারিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই (jobs.nu.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১৫ জুন ২০২২ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.ac.bd থেকে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক ১ জন এবং ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক ২ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে প্রভাষক ২ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক ৩ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক ১ জন, ইংরেজি বিভাগে ৩ জন এবং রসায়ন বিভাগে জৈব, অজৈব ও ভৌত) ১ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে।www.just.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে ১৬ জুন ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ওয়েবসাইট :www.just.edu.bd
