সম্প্রচার স্বত্বে আইপিএলের রেকর্ড

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৫৬ পিএম

আকাশছোঁয়া দামে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব। আগামী পাঁচ বছরের জন্য এই টুর্নামেন্টের টিভি ও ডিজিটাল স্বত্ব মোট ৩৯ হাজার ৩৫ কোটি রুপিতে সনি এন্টারটেইনমেন্টের কাছে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ থেকে ২০২৭ ৫ বছরে সম্প্রচার স্বত্ব বিক্রি করে গত চক্রের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি আয় করছে বিসিসিআই। সবশেষ চক্রে স্টার ইন্ডিয়ার কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ১৬ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ রুপিতে। প্রতি বছরে ৭৪ ম্যাচ ধরে ৫ বছরে ম্যাচ হবে ৩৭০টি। সেই হিসাবে প্রতি ম্যাচ থেকে আয় হবে ১০৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১২৬ কোটি টাকা। ম্যাচপ্রতি আয়ে যা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (রাগবি) ও যুক্তরাজ্যের ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই অবস্থান নিয়েছে ক্রিকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত