টম ক্রুজের নতুন সম্পর্ক ভেঙেই গেল

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:১৭ পিএম

২০২০ সালে ‘মিশন: ইমপসিবল ৭’-এর সেটে প্রেমের সম্পর্ক শুরু হয় হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী হেইলি অ্যাট ওয়েলের। কভিডের কারণে দীর্ঘ লকডাউনে দুজন একসঙ্গে সময় কাটিয়েছেন বলেও জানা গেছে। ঘনিষ্ঠজনরাও এই জুটিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। অবাক করা কথা হচ্ছে, এই ছবির শ্যুটিংও শেষ হয়নি, এরইমধ্যে এই জুটির প্রেম ভেঙে গেছে। গত বছরের সেপ্টেম্বরে টম ও হেইলির প্রেম ভেঙে যায়। তবে এ বছরের শুরুর দিকে দুজনেই তাদের সম্পর্ককে ‘দ্বিতীয় সুযোগ’ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেটাও টিকল না। দিন-তারিখ জানা না গেলেও ব্রিটিশ গণমাধ্যম দ্য সান পাকা খবর জানিয়েছে, বেশ কিছুদিন হলো তাদের প্রেম ভেঙেছে। এ নিয়ে দুই তারকার মন্তব্য পাওয়া যায়নি। দুই তারকার সঙ্গে বিভিন্ন সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, সম্পর্ক ভাঙার অন্যতম কারণ খ্যাতির বিড়ম্বনা। যেখানেই যান, ভক্তদের প্রচন্ড ভিড় ঘিরে রাখে তাদের। ফলে ব্যক্তিগত জীবন মোটেই উপভোগ করতে পারছিলেন না। এক সূত্র জানায়, দুজনই সম্পর্ক নিয়ে খুবই খুশি ছিলেন। কিন্তু বেশ কিছু কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘মিশন: ইমপসিবল ৭’-এর কাজ এখনো বাকি। প্রধান দুই তারকার সম্পর্কে ফাটল কি ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে? এমন আশঙ্কা ভক্তদের মনে। সূত্র জানায়, প্রেম না থাকলেও তাদের বন্ধুত্ব এখনো অটুট। দুজন আগের মতোই শ্যুটিং চালিয়ে যেতে চান। গত মাসে সম্পর্ক ভাঙার পরও লন্ডনে টমের ছবি ‘টপ গান : মাভেরিক’-এর সিক্যুয়েলে হাজির হয়েছিলেন অ্যাটওয়েল। এটাই তাদের বন্ধুত্বের উদাহরণ। তবে প্রেম ভাঙলেও অভিনেতার জন্য মন ভালো করা খবর নিয়ে এসেছে তার নতুন ছবি ‘টপ গান : মাভেরিক’। ২৭ মে মুক্তির পর প্রথম উইকেন্ডেই ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি। প্রথম উইকেন্ডেই ১০০ মিলিয়ন ডলারের বেশি আয়ের ঘটনা টমের ক্যারিয়ারে প্রথমবার ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত