শার্ল বোদলেয়ার নিয়ে চিন্তক সলিমুল্লাহ খানের লেখালেখি বা বক্তৃতা ইতোমধ্যে অনেকের চোখে পড়েছে। সামনে আরেকটি বক্তৃতায় শোনা যাবে ফরাসি সাহিত্যের অন্যতম এ কবিকে নিয়ে।
কলাকাল ও কলাকেন্দ্র আয়োজিত শিল্প বিষয়ক বক্তৃতার প্রথম পর্বের অতিথি হচ্ছে ‘আমি তুমি সে’র লেখক।
‘আধুনিক জীবন চিত্রকর: শার্ল বোদলেয়ারের চিত্রবিচার’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠিত হবে ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টায়। স্থান মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্র।
আলোচনাটি সবার জন্য উন্মুক্ত।
