দাবাড়ু রানী হামিদের ছেলে ও কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের ছোট ভাই, সাবেক ফুটবলার ও হ্যান্ডবল খেলোয়াড় শাহজাহান হামিদ (ববি হামিদ) মারা গেছেন। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে গতকাল সকালে তিনি মারা যান। কিছুদিন আগে তার চিকিৎসার জন্য অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোনো কিছুতেই বাঁচানো গেল না ববি হামিদকে। মৃত্যুর আগে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৫৯ বছর।
ভাইয়ের মতো অত বড় তারকা না হলেও ববি দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন। নব্বইয়ের দশকের শুরুতে খেলেছেন ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবে।
