আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিদের এক্সিট সুবিধার সময় বাড়ল

আপডেট : ১৭ জুন ২০২২, ১২:৫৩ এএম

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি গ্রাহকদের এককালীন ঋণ পরিশোধের (এক্সিট) সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিলের মধ্যে অনেকেই আবেদন দাখিল করতে পারেননি। এ অবস্থায় ঋণ সমন্বয়ে সদিচ্ছুক অনেক গ্রাহক তাদের মন্দমানে শ্রেণিকৃত (খেলাপি) ঋণ সমন্বয় করতে পারছেন না। এ প্রেক্ষাপটে এক্সিট পলিসির আওতায় গ্রাহকদের ঋণ পরিশোধের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ আদায় ও তারল্য পরিস্থিতি উন্নয়নে এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা চলতি বছর ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। নির্ধারিত সময়ে প্রাপ্ত আবেদনগুলো সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত