জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। আগামী রবিবার থেকে যা কার্যকর করা হবে। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা আরও জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ফেরি ও জাহাজ চালাতে গিয়ে গত ছয় মাসে অতিরিক্ত ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভাড়া বাড়িয়ে তেলের ক্ষেত্রে যাতে ব্রেক ইভেনে (আয়-ব্যয় সমান) থাকা যায় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চসহ অন্যান্য ক্ষেত্রে ভাড়া বেড়েছে। কিন্তু ফেরি-জাহাজের ভাড়া বাড়ানো হয়নি। এখন বাড়ানো হলো।
