Learning English

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:০৪ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. To be in (someone’s) shoes

অন্যের অবস্থায় বা অবস্থানে নিজেকে কল্পনা করে ওই ব্যক্তি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা

Examples

a. If you were in my shoes, you would understand my situation better.

তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে আমার পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারতে।

b. Try to be in my shoes before you criticize me.

আমার সমালোচনা করার আগে নিজেকে আমার অবস্থানে রেখে দেখ।

c. If she were in his shoes, she would understand his decision.

সে (স্ত্রী) যদি তার (পুরুষ) অবস্থানে থাকত তাহলে সে (স্ত্রী) তার (পুরুষ) সিদ্ধান্তটি বুঝতে পারত।

2. None of (someone’s) business

কোনো ব্যক্তিগত ব্যাপার বা অপরের জিজ্ঞাস্য নয় এমন ব্যাপার

Examples

a. Stop asking about my personal issues, it’s none of your business.

আমার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞাসাবাদ বন্ধ করো, এটি তোমার আওতার বাইরে।

b. How much I make a year is none of your business.

আমি বছরে কত আয় করি সেটি তোমার জানার বিষয় না।

c. My marital status is none of your business.

আমার বৈবাহিক অবস্থা তোমার জানার কোনো ব্যাপার না।

3. Lend your money, lose your friend.

টাকা ধার দাও, বন্ধুত্ব হারাও

Examples

a. You shouldn’t have lent her money. Remember, ‘Lend your money, lose your friend

তোমার উচিত হয়নি তাকে টাকা ধার দেওয়া। মনে রাখবে, টাকা ধার দিলে তো বন্ধুত্ব হারালে।

b. ‘She’s dealing with some debts. I think I’ll lend her some money.’

‘Lend your money, lose your friend.’

‘সে কিছু ধারকর্জের মধ্যে আছে। আমি তাকে কিছু টাকা ধার দেওয়ার চিন্তা করছি।‘

‘টাকা ধার দাও, বন্ধুত্ব হারাও’।

c. Think carefully before you lend him money; ‘Lend your money, lose your friend.’

টাকা ধার দেওয়ার আগে চিন্তা কর; ‘টাকা ধার দাও আর বন্ধুত্ব হারাও’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত