অস্ট্রিয়ান ক্লাবের কোচ মিরোস্ল্যাভ ক্লোসা

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:১৮ পিএম

ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসøাভ ক্লোসা। জার্মানির জেতা সর্বশেষ ২০১৪ বিশ্বকাপ জয়েও ছিল তার অবদান। চার বিশ্বকাপে ১৬ গোল করে ২০১৬ সালে পেশাদার খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। সে-বছরই কোচিং ক্যারিয়ার শুরু করেন। এবার অস্ট্রিয়ান বুন্দেসলিগার ক্লাব আলটাখের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। অবসরের পর ২০১৬-১৮ জার্মান জাতীয় দল এবং পরে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ ছিলেন ক্লোসা। গত বছর বায়ার্নের দায়িত্ব ছাড়েন। এক বিবৃতিতে ক্লোসা বলেছেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’ জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোল করেন ক্লোসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত