প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার এসব বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. Know someone inside out
কোনো ব্যক্তি বা কোনো কিছুকে খুব ভালোভাবে জানা
Examples
a. I know him inside out. I understand that he left for a reason.
আমি তাকে ভালো করে চিনি। আমি বুঝতে পারছি যে তিনি কোনো একটি কারণে চলে গেছেন।
b. Mom, I’m so bored. Why do I have to read that book again? I know it inside out.
মা, আমি খুবই বিরক্ত। আমাকে কেন ওই বইটি আবারও পড়তে হবে? আমি এটি খুব ভালো করে জানি।
c. Make sure you know him inside out before you say ‘yes’ to his proposal
তার প্রস্তাবকে ‘হ্যাঁ’ বলার আগে নিশ্চিত হও তাকে তুমি ভালোভাবে জানো।
2. Speak the same language
কোনোকিছু সম্পর্কে একই দৃষ্টিভঙ্গি ও মনোভাব প্রকাশ করা
Examples
a. We speak the same language about almost everything.
আমরা প্রায় সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি ও মনোভাব পোষণ করি।
b. I have to check with my teammates to make sure we speak the same language.
আমাকে আমার সতীর্থদের সঙ্গে আলোচনা করতে হবে যেন আমরা একই মনোভাব প্রকাশ করি।
c. My partner and I speak the same language, so it’s quite easy for us to negotiate.
আমার ও আমার সঙ্গীর চিন্তাধারা একই, এজন্য আপোস করা আমাদের জন্য সহজ।
3. Get your feet under the table
নতুন কাজের সঙ্গে অভ্যস্ত ও আত্মবিশ্বাসী হওয়া
Examples
a. It’s my first week at the new company. I haven’t gotten my feet under the table
এটি নতুন কোম্পানিতে আমার প্রথম সপ্তাহ। আমি এখনো এই কাজে অভ্যস্ত হতে পারিনি।
b. I need time to get my feet under the table
অভ্যস্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে আমার আরও সময় লাগবে।
c. I was so overwhelmed at first but now I can get my feet under the table
আমি প্রথমে বিহ্বল হয়ে পড়েছিলাম কিন্তু এখন আমি অভ্যস্ত ও আত্মবিশ্বাসী।
