বন্যার্তদের নিয়ে চিন্তিত মাহি, দেবেন সাহায্যও

আপডেট : ২০ জুন ২০২২, ০৩:০১ পিএম

সিলেটে বন্যা পরিস্থিতি বেশ খারাপ। অনেকেই সাহায্য করছেন বন্যার্তদের। তারকারাও বাড়িয়েছেন সাহায্যের হাত। শাকিব, বাপ্পি, অনন্ত জলিলের পর এবার বন্যার্তদের সাহায্য করার কথা জানালেন মাহি।

সিলেটে বন্যার্তদের নিয়ে চিন্তিত মাহি লাইভে এসে বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে নিরাপদ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’

বন্যার্ত মানুষকে সহযোগিতাও করতে চান মাহি। তবে এতো বাজে পরিস্থিতিতে কীভাবে, কোন জায়গায় সহায়তা দেবেন, তা বুঝতে উঠতে পারছেন না নায়িকা। তিনি বলেন, ‘সিলেটে বন্যার যে ভয়াবহ অবস্থা, আমাদের সবার যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট পছন্দ করি। অনেকে সিলেটের সৌন্দর্য দেখতে ঘুরতে গিয়েছেন। আমাদের সবার উচিত তাদের এই দুর্যোগে কিছু করা। শুরু থেকেই আমরা চিন্তা করছিলাম, কী করা যায়। এত বাজে অবস্থা! আমি বুঝে উঠতে পারছি না, এই সময় কীভাবে তাদের পাশে থাকা যায়। এই ব্যাপারে আমাদের সাজেস্ট করুন প্লিজ। আমরা তাদের সহায়তায় এগিয়ে আসতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত