প্রায় ১২ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গত রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. শেখ ফরিদের বাড়ি (৩৫) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদেকল মাওনা এলাকায়।
গতকাল সোমবার র্যাব-১৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ডাকাতির সময় চালক শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় শেখ ফরিদসহ অন্য ডাকাতরা। ওই ঘটনার মামলায় ২০০৭ সালে শেখ ফরিদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে ২০১০ সালে জামিনে ছাড়া পেয়ে সে আত্মগোপন করে। এর মধ্যে বিচার প্রক্রিয়া শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়।
