শিক্ষামন্ত্রী বললেন

শিক্ষকদের প্রতিও আস্থা রাখতে হবে

আপডেট : ২১ জুন ২০২২, ০২:২১ এএম

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রতিও আস্থা রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে এখনো হয়তো অনেকের অনেক রকম সন্দেহ, সংশয় রয়েছে। অধিকাংশ মানুষ ভালো বলছেন। আবার অনেকেরই সংশয় আছে। কেউ কেউ বলছেন পরীক্ষা থাকবে না। তাহলে কেমন হলো? পরীক্ষা থাকবে না, আসলে তা ঠিক নয়। অনেক পরীক্ষাই থাকবে, আবার অনেক পরীক্ষা থাকবে না। কিন্তু পরীক্ষা থাকবে না তার মানে মূল্যায়ন থাকবে না তা নয়। ধারাবাহিক মূল্যায়ন হবে।’

গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত