ছয় ঘণ্টার পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ঢাকায়

আপডেট : ২১ জুন ২০২২, ০৭:৫৫ এএম

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ীভাবে ২৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।   

পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৯২ শতাংশ।
 
ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত