দশম অধ্যায় : বাংলাদেশের সামাজিক সমস্যা
বহুনির্বাচনী
১. ব্যক্তি ও সমাজের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে
ক. সামাজিক সমস্যা খ. শিক্ষা
গ. অর্থনীতি ঘ. পরিবেশ
২. বাল্যবিবাহের ফলে
i. মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি পায়
ii. দুর্বল ও পুষ্টিহীন শিশুর জন্ম হয়
iii. সমাজে নৈতিক শিক্ষার অবনতি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জেলে বাবার সন্তান ১৫ বছর বয়সী হাফছা বিয়ের পর শ^শুর বাড়িতে সুখে নেই। প্রতিদিন সে শ^শুর বাড়ির বিভিন্ন অত্যাচার ও নির্যাতন সহ্য করে।
৩. হাফছাকে বিয়ে দেওয়ার পেছনে কোন বিষয়টি কাজ করেছে?
ক. অজ্ঞতা খ. দারিদ্র্য
গ. সচেতনতা ঘ.অশিক্ষা
৪. এ বিয়ের ফলে হাফছার
i. শারীরিক ক্ষতি হবে ii. মানসিক ক্ষতি হবে
iii. আর্থিক ক্ষতি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. আমাদের দেশে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স কত নির্ধারণ করা হয়েছে?
ক. ১৭ বছর খ. ১৮ বছর
গ. ১৯ বছর ঘ. ২০ বছর
৬. বাল্যবিবাহ নিরোধ আইন কার্যকর হয় কত সাল থেকে?
ক. ২০১৭ খ. ২০১৮
গ. ২০১৯ ঘ. ২০২০
৭. বাল্যবিবাহের ফলে সমাজে কী বৃদ্ধি পায় বলে তুমি মনে কর?
ক. সামাজিক নিরাপত্তা খ. সামাজিক বিশৃঙ্খলা
গ. সামাজিক সম্প্রীতি ঘ. সামাজিক শৃঙ্খলা
৮. আমাদের দেশে বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. অশিক্ষা খ. নিরাপত্তাহীনতা
গ. দারিদ্র্য ঘ. অজ্ঞতা
উত্তর
১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. গ
