Learning English

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:৪০ এএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্য ইংরেজি ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। ইংরেজি ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. All in a day’s work

নিত্যনৈমিত্তিক দায়িত্ব, সাধারণ কাজ, সহজে করা যায় এমন কাজ। বাংলায় এমন কাজকে আটপৌরে কাজ বলে।

Examples

a. ‘Are you tired?’ ‘No, it’s all in a day’s work.’

‘তুমি কী ক্লান্ত?’ ‘না, এগুলো আমার নিত্যনৈমিত্তিক দায়িত্ব।‘

b. Fixing machines seem hard for women but for her, it’s all in a day’s work.

নারীদের জন্য যন্ত্র ঠিক করা কঠিন মনে হতে পারে, কিন্তু তার জন্য এটি একটি আটপৌরে কাজ। 

c. She can cook for 40 people in just 2 hours. For her, cooking is all in a day’s work.

সে ৪০ জন মানুষের রান্না করতে পারে মাত্র ২ ঘণ্টায়। তার জন্য, রান্না একটি সাধারণ কাজ।

2. Work one’s fingers to the bone

কঠোর (শারীরিক) পরিশ্রম করা

Examples

a. I’ve worked my fingers to the bone but my boss is still not happy.

আমি কঠোর পরিশ্রম করি তবু আমার বস খুশি নন।

b. He worked his fingers to the bone to build his own house.

নিজের বাড়ি বানানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন।

c. Women have to work their fingers to the bone outside the house, then do all the housework when they come back home.

ঘরের বাইরে নারীদের কঠোর পরিশ্রম করতে হয় তারপর বাড়িতে এসে করতে হয় ঘরের কাজ।

3. Off the beaten track

জনপদ থেকে বহুদূরের কোনো স্থান

Examples

a. The explorers have just found a village off the beaten track.

অভিযাত্রীরা মাত্রই লোকালয় থেকে বহুদূরে একটি গ্রাম আবিস্কার করেছে।

b. I want to stay on that island for all of summer vacation because it’s off the beaten track. I don’t want to be disturbed by the crowd.

গ্রীষ্মের অবকাশের পুরোটা আমি ওই দ্বীপে থাকতে চাই কারণ এটি লোকালয় থেকে বহুদূরে অবস্থিত। আমি জনসমাগম দ্বারা বিরক্ত হতে চাই না।

c. Finding a campsite off the beaten track is an easy task for him because he’s an experienced camper.

লোকালয় থেকে বহুদূরে ক্যাম্প স্থাপনের উপযোগী স্থান খুঁজে বের করা তার জন্য খুবই সহজ কারণ সে একজন ভালো ক্যাম্পার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত