যুব উন্নয়ন অধিদপ্তর
পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ৮৭ জন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
গাড়িচালক ৩ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৫ জুলাই ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://dyd.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৭ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.dyd.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : যুব উন্নয়ন অধিদপ্তর, মহাপরিচালকের কার্যালয়, যুব ভবন, ১০৮, মতিঝিল, বা/এ, ঢাকা।
সূত্র : যুগান্তর, ১১ জুন ২০২২, পৃষ্ঠা ১২
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (ভূ-পদার্থ) ৮ জন। ভূ-পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/পদার্থবিজ্ঞান অথবা ভূতত্ত্ব বিষয়ে ১ম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর বা ২য় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম ২য় শ্রেণি (সিজিপিএ ২.২৫)। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) ২ জন। ফলিত পদার্থ অথবা ইলেকট্রনিক্স বিষয়ে ১ম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর বা ২য় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম ২য় শ্রেণি (সিজিপিএ ২.২৫) অথবা বিএসসি বা এমএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১৪ জুলাই ২০২২ তারিখে সব পদের সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://bapex.teletalk.com.bd) এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে অবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে এই (www.bapex.gov.bd)/(www.bapex.com.bd)/ (www.emrd.gov.bd)/(www.petrobangla.org.bd) ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), (পেট্রোবাংলার একটি কোম্পানি), বাপেক্স ভবন, ৪ কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৬ জুন ২০২২, পৃষ্ঠা ১১
