নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৯বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২২ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান ২০১৯বি ব্যাচ হতে মিডশিপম্যান মো. আশরাফুর রহমান, (এক্স), বিএন সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। মিডশিপম্যান এইচ এম ইফাজ রহমান, (ই), বিএন প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ লাভ করেন।
