ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গায় ১৯৭১ সালে ঘটে যাওয়া গণহত্যার সত্য ঘটনা অবলম্বনে রচিত নাটক ‘জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ’ মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাতে জাঠিভাঙ্গা বধ্যভূমিতে এই নাটক মঞ্চস্থ হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ১৯৭১ সালের ২৩ এপ্রিল সন্ধ্যার পর একরাতে দুই সহস্রাধিক নিরস্ত্র মুক্তিকামী বাঙালিকে এই জাঠিভাঙ্গায় নির্মমভাবে হত্যা করে।
লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় ‘জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ’ নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন সৈয়দ জাকির হোসেন ইমন।
এর আগে বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান।
