নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পদ্মা সেতু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের বাস্তবায়ন।’
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ঘাট পরিদর্শন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করেছেন শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনা আমাদের মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূড়ায় বসিয়েছেন।’ তিনি বলেন, ‘আগামীকাল (আজ) পদ্মার দুইপাড়ে লাখ লাখ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়; সারা বিশ্বের মানুষের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ কোথায় যাবে তার দিকনির্দেশনা দেবেন।’ খালিদ মাহমুদ বলেন, ‘উদ্বোধন ও সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
