যশোর স্টুডেন্ট কমিউনিটি ঢাকার নতুন নেতৃত্ব

আপডেট : ২৫ জুন ২০২২, ০৩:১৮ পিএম

ঢাকায় অবস্থানরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী হাসান ওয়ালীকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষিত হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন— সহ সভাপতি: সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক:  সানজিদা জেরিন ও তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক: মুতাসিম বিল্লাহ, দপ্তর সম্পাদক: আমিমুল ইসহান ফাহাদ, অর্থ সম্পাদক: মাহবুব হাসান, সমাজসেবা: নাহিদ হাসান, আইন সম্পাদক: ফারহানাহ সানজিদা।

প্রচার সম্পাদক: মিরাজ হোসেন, ক্রীড়া সম্পাদক: এনামুল হাসান তামিম, সাংস্কৃতিক সম্পাদক: সুজন মাহমুদ, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক: আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: রুমান হাসান তামিম, পাঠাগার বিষয়ক সম্পাদক: শাহরিয়ার রাকিব, আপ্যায়ন সম্পাদক: তাওহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য: ফয়সাল আহমেদ, রিফাত বিন গাফফার, তাবাসসুম ইয়াসমিন তিশা, নুরুদ্দিন হাসান ও জুবায়ের হাসান। আগামী ৩ মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে নেতৃবৃন্দ যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। এ বিশাল কর্মযজ্ঞের সফলতায় সরকার ও সেতু সংশ্লিষ্ট সকলকে যশোরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ঢাকায় অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকা। শিক্ষার্থীদের মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা মোকাবিলায় নানা ধরনের গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত