আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

তিন পৌরসভা ২৫ ইউপিতে প্রার্থী চূড়ান্ত

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:১১ এএম

একটি উপজেলা, ৩টি পৌরসভা ও ২৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলের দপ্তর থেকে দলীয় প্যাডে লেখা সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চূড়ান্ত মনোনীত প্রার্থী যারা

শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে এম আব্দুল হাকিম আহমেদ মনোনয়ন পেয়েছেন। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় হাবিবুর রহমান, ক্ষেতলালে সিরাজুল ইসলাম বুলুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে মতিউর রহমান, বাচোরে জীতেন্দ্র নাথ বর্মণ, নন্দুয়ারতে আব্দুল বারী, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুরে রেজাউল করিম নান্নু, রামনাথপুরে শাহ্ মো. মোফাজ্জল হোসেন, পীরগঞ্জে নূরুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজাতে হোসেন আলী বাগছী, পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠিতের ইব্রাহিম ফারুক। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলীতে ইকবাল হোসেন, মাহমুদনগরে সাহাদৎ হোসেন, কাকুয়াতে বদিউজ্জামান ফারুক। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে খুরশীদ আলম (মাসুম), মেঘচামীতে হাসান আলী খাঁন, আড়পাড়াতে আরমান হোসেন (বাবু)। মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে সিরাজুল ইসলাম, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপিতে শাহ নাজিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ম-লিয়াপাড়া ইউপিতে হাফিজুল ইসলাম জুয়েল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউপিতে আবুল খায়ের, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইলে আবু মুছা মজুমদার, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপিতে সৈয়দ মনজুর হোসেন, লক্ষ্মীপুর জেলার রামগতির উপজেলার বড়খেরীতে হাসান মাকসুদ, চরআবদুল্যাহতে কামাল উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে সালাউদ্দিন চৌধুরী, রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু ইউপিতে রকি চাকমাকে নৌকা প্রতীক দিয়েছে আওয়ামী লীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত