Learning English

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:১৮ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Not the end of the world

দুনিয়া ধ্বংস হয়ে যায়নি; সবচেয়ে খারাপ অবস্থা নয়; কোনো খারাপ অবস্থায় অন্যকে সান্ত্বনা দিতে বা উদ্বুদ্ধ করতে এই বাগধারা ব্যবহৃত হয়। এর মাধ্যমে বক্তা অপরকে বোঝায় যে, এটিই সবচেয়ে খারাপ অবস্থা নয়, এর থেকেও খারাপ ঘটনা ঘটতে পারত।

Examples

a. Don’t worry about the debt. It’s not the end of the world.

দেনার জন্য এত ভেব না। এটাই দুনিয়ার শেষ নয়।

b. Failing a test is not the end of the world. Come on! Let’s try a second time.

পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নয়। চলো, দ্বিতীয় চেষ্টা করি।

c. We’ll be very upset if we don’t win the contest but ultimately it’s not the end of the world.

আমরা যদি না জিতি তবে আমাদের ভীষণ মন খারাপ হবে কিন্তু শেষ পর্যন্ত এটা পৃথিবীর শেষ না।

2. Feel blue/have the blues

দুঃখ পাওয়া বা বেদনাহত হওয়া

Examples

a. He’s been feeling blue since the day she left.

সে (স্ত্রী) যেদিন চলে গেছে সেদিন থেকে সে (পুরুষ) বেদনাহত হয়ে আছে।

b. I’m such a sensitive person, I usually feel blue on gloomy days.

আমি ভীষণ অনুভূতিপ্রবণ ব্যক্তি। মেঘাচ্ছন্ন অন্ধকার দিনে আমি বেদনাহত থাকি।

c. The little girl had the blues for years after seeing her family being burned in the fire.

ছোট্ট মেয়েটি নিজের পরিবারকে আগুনে পুড়ে যেতে দেখে বছরের পর বছর বিষণœ ছিল।

3. Face like a wet weekend

করুণ চেহারা, শোচনীয় চেহারা, দুর্দশাগ্রস্ত চেহারা

Examples

a. ‘Are you alright? You have a face like a wet weekend.’

‘তুমি কি ঠক আছো? তোমাকে খুব শোচনীয় দেখাচ্ছে।’

b. Elvis had a face like a wet weekend since his company went bankrupt

এলভিসে প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পর থেকেই তাকে শোচনীয় দেখায়।

c. ‘Hey, you have a face like a wet weekend. Come on! Things will get better if you try harder.’

তোমার চেহারা খুব করুণ দেখাচ্ছে। তুমি যদি ভালোভাবে চেষ্টা করো তাহলে পরিস্থিতি পরিবর্তিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত