প্রথমবার আইটেম গার্ল পূজা

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:৫০ পিএম

শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন পূজা চেরি। বর্তমানে চিত্রনায়িকা হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন এ অভিনেত্রী। এবার প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিলেন পূজা। গতকাল প্রকাশিত অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার ‘আমি সাইকো’ নামের আইটেম গানে তাকে পারফর্ম করতে দেখা যায়। এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘এবারের ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত সাইকো সিনেমা। এ সিনেমার আইটেম গানে পারফর্ম করার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গার্ল হলাম। এটা নিয়ে আমি খুবই উত্তেজিত। আশা করি দর্শকদেরও গানটি ভালো লাগবে।’ সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনামও ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন রয় চৌধুরী। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয় কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শ্যুটিং হয়েছে নেপালে। এদিকে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন পূজা চেরি। তার বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। সাইকো সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে তার দুটি চরিত্রের একটি পুলিশ অফিসার, আরেকটি সাইকো ধাঁচের। প্রথমবারের মতো একসঙ্গে দুই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত