বাংলাদেশি পাঁচ পাসপোর্টসহ আটক ভারতের নাগরিক

আপডেট : ২৯ জুন ২০২২, ১২:১৪ এএম

বেনাপোলে বিদেশি ভিসা লাগানো বাংলাদেশি পাঁচটি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিজিবি। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিকসও উদ্ধার করা হয়। আটক ইউসুফ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষানপোতা গ্রামের আমিন শেখের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত