সাঞ্জু স্যামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৭ বলে ১৭৬ রান তুলে জুটির বিশ্ব রেকর্ড গড়লেন দিপক হুডা ও সঞ্জু স্যামসান। সব দল মিলিয়ে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটিই। ২০২০ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় ইংল্যান্ডের জস বাটলার ও দাভিদ মালানের অবিচ্ছিন্ন ১৬৭ রানের জুটি ছিল আগের রেকর্ড। যেকোনো উইকেট জুটিতে হুডা-স্যামসনের ১৭৬ রান নবম সর্বোচ্চ। রেকর্ডের ওপর দাঁড়িয়ে ভারতের ৭ উইকেটে সংগ্রহ ২২৫ রান। ডাবলিনে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন হুডা। ৬টি ছক্কা ও ৯টি চার মেরেছেন তিনি।
×
