Learning English

আপডেট : ২৯ জুন ২০২২, ১১:১৬ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Get a (real) kick out of something

কোনো কিছু প্রচণ্ড উপভোগ করা

Examples

a. I get a kick out of art.

আমি শিল্পকলা প্রচণ্ড উপভোগ করি।

b. They get a kick out of traveling.

তারা ভ্রমণ প্রচণ্ড উপভোগ করে।

c. He gets a kick out of football. He’s a big fan of Lionel Messi.

সে ফুটবল প্রচণ্ড উপভোগ করে। সে লিওনেল মেসির একজন বড় ভক্ত।

2. On top of the world

পৃথিবীর শিখরে আরোহণের আনন্দ লাভ, প্রচণ্ড খুশি হওয়া, দারুণ সুখ অবস্থা

Examples

a. People were on top of the world when the national football team won.

যখন জাতীয় ফুটবল দল বিজয়ী হলো তখন জনগণ প্রচণ্ড খুশি হয়েছিল।

b. She was on top of the world when her little baby, Jason, was born.

তার সন্তান জেসন যখন জিন্মগ্রহণ করল সে প্রচণ্ড খুশি হয়েছিল।

3. In seventh heaven

সপ্তম স্বর্গে আরোহণ, প্রচণ্ড খুশি হওয়া

Examples

a. She was in seventh heaven when she won the lottery.

সে যখন লটারি জিতল তখন যেন সে সপ্তম স্বর্গে আরোহণের আনন্দ লাভ করেছিল।

b. Jasmine was in seventh heaven when she was promoted to be the manager.

জেসমিন যখন ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেল তখন সে সপ্তম স্বর্গ আরোহণের আনন্দ লাভ করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত