বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার রতন সিদ্দিকীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তার বাসায় ‘ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী’ এই হামলা বলে অভিযোগ পাওয়া যায়।
দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় আক্রমণ হলে তাৎক্ষণিকভাবে আমরা ওনার বাসায় আসি এবং এখন পর্যন্ত অবস্থান করছি। রতন সিদ্দিকী ভালো আছেন। মুসল্লিদের দু-একজন তাকে ধাক্কা দিয়েছেন।
জানা গেছে, রতন সিদ্দিকীর বাসার পাশের মসজিদে জুমার নামাজের সময় গেটের সামনে বাইক রাখা হয়। তখন রতন সিদ্দিকী গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করতে গিয়ে বাইক সরাতে বললে গেটের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে একজনের সাথে কথা-কাটাকাটি হয়। নামাজের পর ৪০/৫০ জন মুসল্লি একসঙ্গে তার বাড়িতে হামলা চালায় এবং রতন সিদ্দিকীর গায়ে ধাক্কা দেয়। তখন রতন সিদ্দিকীর স্ত্রী সামনে আসলে তাকেও মারতে উদ্যত হয়।
