Learning English

আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:৫৩ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Hit the road

কোনো স্থান ত্যাগ করা বা কোনো ভ্রমণ শুরু করা

Examples

a. Let’s hit the road now. It’s 8 am already.

চলো, এখন যাত্রা শুরু করি। এরই মধ্যে সকাল আটটা বেজে গেছে।

b. What time is he hitting the road?

কয়টার সময় সে যাত্রা শুরু করবে?

c. I need to hit the road now. I have an appointment with the dentist this afternoon.

আমাকে এখন যেতে হবে। আজ বিকেলে দাঁতের ডাক্তারের সঙ্গে আমার সাক্ষাতের সময় নির্ধারিত হয়ে আছে।

2. Break the journey

দীর্ঘ ভ্রমণের মধ্যে স্বল্প সময়ের বিরতি নেওয়া

Examples

a. After three days of walking in the forest, we broke the journey at a small village by the river.

টানা তিন দিন বনের মধ্য দিয়ে হাঁটার পর, নদীর পাশে ছোট একটি গ্রামে আমরা স্বল্প সময়ের যাত্রাবিরতি নিলাম।

b. Hey, Jack, let’s break the journey here. I’m so tired, I can’t continue anymore.

এই জ্যাক, একটা বিরতি নাও। আমি খুব ক্লান্ত, আমি আর চলতে পারছি না।

c. We broke the journey at many beautiful places, where we took photos

আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাত্রাবিরতি নিয়েছি, সেসব জায়গায় আমরা ছবি তুলেছি।

3. Have/get/give (someone) itchy feet

ভ্রমণ করার ইচ্ছা বা নতুন কিছু করার ইচ্ছা

Examples

a. I didn’t like living in Texas. I started getting itchy feet.

আমার টেক্সাসে বাস করতে ভালো লাগছে না। নতুন কিছু শুরু করার ইচ্ছা হচ্ছে।

b. I’ve been working for this company for 5 years and I get itchy feet now and again

আমি এই কোম্পানির জন্য ৫ বছর ধরে কাজ করছি এবং প্রায়ই নতুন কিছু করার ইচ্ছা করে।

c. She has itchy feet. She loves traveling around the world.

সে (স্ত্রী) ভ্রমণে ইচ্ছুক। সে পৃথিবীময় ঘুরে বেড়াতে ভালোবাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত